• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে চাচার হামলায় মা-ছেলেসহ আহত-৪

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
গাংনীতে চাচার হামলায় মা-ছেলেসহ আহত-৪
গাংনীতে চাচার হামলায় মা-ছেলেসহ আহত-৪

মেহেরপুরের গাংনীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের পচা শেখের ছেলে মহি উদ্দীন(৬৫), ইদ্রিস আলীর স্ত্রী রঙ্গিলা খাতুন(৫৫) ও তার দুই ছেলে লাল মিয়া(২৫), বিজয়(১৭)।

আহত লাল মিয়া জানান, নিজেদের বাড়ির জমির সীমানায় বেড়া দেওয়াতে আপন চাচা সাবের ও তার পরিবারের লোকজন বেড়া উঠিয়ে দেয়। আজ আবরও বাঁশের খুঁটি পোতাকে কেন্দ্র করে দু্ই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সাবের(৬০) তার ছেলে জহিরুল(২৮) ও স্ত্রী জরিনা খাতুন(৫৫) আমাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, মহিউদ্দিন, রঙ্গিলা ও লাল মিয়ার শরীরে একাধিক দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category