• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

শাহরুখ-দীপিকাকে নিয়ে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
শাহরুখ-দীপিকাকে নিয়ে সমালোচনার ঝড়
শাহরুখ-দীপিকাকে নিয়ে সমালোচনার ঝড়

নতুন বছরে মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ সিনেমা। তার আগে ছবিটির একটি গানের ভিডিও ‘বেশরম রং’ মুক্তি পেয়েছে সম্প্রতি। আর এই গানে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এছাড়া গানটি শুনে অনেকেই মন্তব্য করেছেন স্প্যানিশ গানের ধাঁচে বানানো হয়েছে এটি। আবার গানের প্রথম দিকের লাইনগুলোও পুরনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা।

ভিডিওতে দীপিকা কখনো বিকিনি স্যুট পরে, কখনো বা মনোকিনি পোশাকে নাচতে দেখা গেছে। অভিনেত্রীর এমন পোশাক পরে নাচের কারণে সমালোচনার ঝড় উঠেছে।

অনেকেই বলেছেন- এভাবে শরীর দেখাতে হবে বিক্রির জন্য! দীপিকার মতো এত বড়মাপের অভিনেত্রীকে ছবিতে নেওয়ার পরও যদি তাকে এমন পোশাক পরে নাচতে হয়, তাহলে বলিউডের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে।

কেউ কেউ মন্তব্য করেছেন- দীপিকাকে এভাবে একদম মানায় না। এই নাচ কোনো পর্নো ছবির নায়িকাও করতে পারতেন।

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে বহু বছর পর বড়পর্দায় একসঙ্গে পেতে চলেছেন দর্শকরা। কিন্তু ছবি মুক্তির আগেই বিতর্কে জড়ালেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category