• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
পুরস্কার বিতরণ
নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর ভৈরব নদের পাশে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদে অনুষ্ঠিত মহান বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ,সদর থানার ওসি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারদী ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়ন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন, বারদী ইউনিয়ন রানার আপ, বুড়িপোতা ইউনিয়ন তৃতীয় স্থান অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category