• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে অ্যালকোহলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

মেহেরপুরের গাংনীতে ১ কেজি ৭’শ গ্রাম অ্যালকোহলসহ খলিলুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার(১২ ডিসেম্বর) গাংনী জেলা পরিষদ মার্কেটের তার নিজ দোকান থেকে অ্যালকোহল (রেকটিফাইভ স্পিরিট) সহ তাকে আটক করে। আটককৃত খলিলুর রহমান গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড ভিটাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, নিজ দোকানে মাদক রেখে কেনাবেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা’র নেতৃত্বে এসআই খসরু আল মামুন,এএসআই জিএম শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১’শ গ্রাম ওজনের ১৭ টি অ্যালকোহলের(রেকটিফাইভ স্পিরিট) বোতল উদ্ধার করে। অবৈধ অ্যালকোহল(রেকটিফাইভ স্পিরিট) দায়ে খলিলুর রহমানকে আটক করা হয়। আটককৃত খলিলুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ উপধারায়(১) লংঘন করে একই আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category