মেহেরপুরের গাংনী উপজেলা এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদকে গালিগালাজ ও সহকারি প্রকৌশলীকে লঞ্চিতের প্রতিবাদে ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলা ঠিকাদার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে ঠিকাদার মজিরুল ইসলামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঠিকাদার রবিউল ইসলাম। তিনি বলেন, গত ১১/১২/২০২২ ইং তারিখে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ভূমি অফিস নির্মাণ কাজের বিভিন্ন ত্রুটি সংশোধন করতে বলায় মেসার্স মিঠু এন্টার প্রাইজের স্বত্বাধীকারি দেলোয়ার হোসেন মিঠু উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ ও উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে লাঞ্চিত করেন। পরবর্তীতে দেলোয়ার হোসেন মিঠু প্রকৌশলীসহ অফিসের বিভিন্ন কর্মচারিদের বিরুদ্ধে নানা মিথ্যা ও বানোয়াট কথা বলে সংসাদ সম্মেলন করে মিথ্যা তথ্য প্রকাশ করে। এতে গাংনীর সকল ঠিকাদারের সুনাম নষ্ট করেছেন। তিনি আরো বলেন, এলজিইডি প্রকৌশলীকে আমরা কোন পার্সেন্টেন্স প্রদান করিনা। তিনি সুনামের সাথে গাংনীতে দায়িত্ব পালন করে আসছেন। ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠু আমাদের অ্যাসোসিয়েশনের কাউকে না জানিয়ে সংগঠনের নিয়ম বহির্ভুত কাজ করেছেন। দেলোয়ার হোসেন মিঠুর এই কর্মকান্ডের জন্য তার উপযুক্ত শাস্তি দাবী করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, রবিউল ইসলাম, মজিরুল ইসলাম ও সোলায়মান ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।