• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্ত মূলক উন্নতি” প্রতিপ্যাদে মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) লিউজা উল জান্নাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলিফ রেজা, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহাফুজুল হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক এনামুল হক। আলোচনা সভায় সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, সুমাইয়া জাহান ঝুরকাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category