• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
গাংনীতে প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন
গাংনীতে প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠু। রবিবার (১১ডিসেম্বর) বিকালে তার নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে প্রকৌশলী ফয়সাল হোসেনের বিরুদ্ধে হয়রানীসহ উৎকোচ গ্রহনের অভিযোগ করা হয়েছে।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন জানান, তিনি মটমুড়া ইউনিয়ন ভূমি অফিসের একটি কাজ পান। প্রকৌশলী অফিসের নির্দেশ মতে গত বছরের ১০ অক্টোবর কাজটি শুরু করেন। ফয়সাল হোসেন যোগদান করার পর থেকে এসও আলাউদ্দীন ও সার্ভেয়ার আকতার হোসেন বিভিন্ন সময়ে নানা কৌশলে টাকা হাতিয়ে নেন। প্রতিটি বিল বাবদ প্রকৌশলীকে ৩% আলাউদ্দীনকে ২% ও সার্ভেয়ারকে ১% ঘুষ দিতে হয়। এর পরও নানা অজুহাতে তিনবার নির্মাণ কাজ ভেঙ্গে ফেলতে হয়। পরে হারুন নামের একজন কনসালটেন্ট এসে বিভিন্ন ত্রুটি দেখিয়ে তা ঠিক করে নেন এবং প্রকৌশলী ফয়সাল আহমেদ কনসালটেন্ট হারুনের নামে ২০ হাজার টাকা ঘুষ হিসেবে গ্রহন করেন। প্রকৌশলী ফয়সাল হোসেন কাজ পরিদর্শন করেন ও বৈদ্যুতিক লাইনের কাজ সঠিক ভাবে করিয়ে নিয়েছেন।
দেলোয়ার হোসেন আরো জানান, আজ রবিবার বেলা ১১টার দিকে প্রকৌশলী ও শহিদুল ইসলাম নামের একজনকে নিয়ে কাজ পরিদর্শনে যান। সে সময় ভবনের গ্লাস লাগানো ও কলাপসবল গেটের পাশে টাইলস ভেঙ্গে একটি অ্যাঙ্গেল ঠিক করতে বলেন। কিন্ত কাজ শেষ হবার পর টাইলস ভাঙ্গার বিষয়টি বিবেচনা করতে বললে প্রকৌশলী তার সাথে থাকা শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তির মাধ্যমে ১০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। অন্যথায় কাজটি হস্তান্তর ও বিল পেতে দেরী হবে বলেও জানানো হয়। বিষয়টির প্রতিবাদ করায় প্রকৌশলী ফয়সাল হোসেন নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এমনকি মামলাসহ নানা ধরনের হয়রানীর হুমকী প্রদান করেন। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category