নারী জাগরণের পথিকৃৎ মহিয়ষী নারী বেগম রোকেয়া দিবস স্মরণে ও জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে ষান্মাসিক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগ আয়োজিত বর্ণাঢ্য র্যালী। রবিবার (১১ডিসেম্বর) সকালে মেহেরপুর পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমিউনিটি সেন্টার এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউ জি আই আই পি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন,পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আল মামুন, রোকসানা কামাল রুনু, জোসনা খাতুন প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর আল মামুন, মুস্তাক আহমেদ,আব্দুর রহিম,বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।