• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের বিক্ষোভ
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের বিক্ষোভ

মেহেরপুরের মুজিবনগরে উপজেলা যুব মহিলা লীগের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত ১০ তারিখে ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত সম্মেলনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৩টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের চার রাস্তার মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুত শোভা মল্লিক এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনা সরকার এদেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করছে। তার এই অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি’র সম্মেলন, যা কখনোই জনগণ মেনে নেবে না এবং আমরা যুব মহিলা লীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মরিয়ম খাতুন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category