• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আয়তুল্লাহ
মেহেরপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আয়তুল্লাহ

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আয়াতুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ডিসেম্বর) আয়াতুল্লাহকে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আয়াতুল্লা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের হঠাৎ পাড়ার কদম আলির ছেলে।

বাক প্রতিবন্ধীর বোনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে , রবিবার দুপুরের দিকে তার বাড়িতে কুমড়োর বড়ি দিয়ে বাড়ি যেতে বলে। এ সময় ওই বাক প্রতিবন্ধী পায়ে হেঁটে বাড়ি আসার পথে পথিমধ্যে ভ্যানচালক আয়তুল্লাহ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার ভ্যানে তুলে মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি মাঠের কয়েক ব্যক্তি দেখে ফেললে আয়াতুল্লাহ রক্তাক্ত অবস্থা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতার বোন বাদী হয়ে সোমবার মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। সংশোধিত ২০০৩ এর ৯(১)ধারা আয়াতুল্লাহকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৬ । পরে পুলিশ আয়তুল্লাহকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category