• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাংনী প্রেসক্লাবে এ শপথ অনুষ্ঠিত হয়।
আরটিভি ও মাথাভাঙ্গা প্রতিনিধি প্রতিনিধি ও নির্বাচন কমিশনের সদস্য মাজেদুল হক মানিকের সঞ্চালনায় শপথ পাঠ করান প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল আলম।
শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি বিজয় টিভি ও সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা ও  সাধারণ সম্পাদক মাই টিভি ও বনিক বার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম, সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জুরাইস ইসলাম, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপু ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান।
 শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের সদস্যদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অপরদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর চোখ বার্তা সম্পাদক মীর শামীম, সাংবাদিক আব্দুল আলিম, দৈনিক লাখোকন্ঠ জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, দৈনিক বাংলা প্রতিনিধি সোহেল রানা বাবু ও শাহীন আহম্মেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category