• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মারামারি মামলায় গাংনীর মিন্টুর জেল জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
জেল জরিমানা
মারামারি মামলায় গাংনীর মিন্টুর জেল জরিমানা

মারামারি মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জান মহাম্মদ ওরফে মিন্টুকে (৩৫) ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্দ জান মহাম্মদ ওরফে মিন্টু গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আব্দুল গনির ছেলে ও উপজেলা জাতীয় পার্টির (এরশাদ গ্রুপ) এর সাধারণ সম্পাদক।

জানা গেছে, গাংনীর চেংগাড়া গ্রামের ঈদগাহ কমিটি গঠন নিয়ে ২০১৪ সালে চেংগাড়া বাজারের ওপর প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে জান মহাম্মদ ওরফে মিন্টুকে ১ নম্বর আসামি, ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর মামলা নং ১৭২/১৪ ইং। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয়। মামলার ৫ জন আসামি জামিনে মুক্ত হলেও মিন্টুসহ তিনজন আসামি জামিন নেননি। পলাতক থাকায় আদালতে এই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলায় ৩২৬ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এক নম্বর আসামি মিন্টুকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাথী বোস মীরা।

এর আগে, জান মহাম্মদ ওরফে মিন্টুর বিরুদ্ধে অপহরণ, চুরি, ডাকাতিসহ হাফ ডজন মামলা রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category