• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৭ দিনে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
৭ দিনে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
৭ দিনে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

সারাদেশে অবৈধ ইট তৈরি এবং ইটভাটায় কাঠ ব্যবহার বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রুলে দুই সচিবকে আগামী সাত দিনের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা জারি করতে বলা হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ইটভাটা স্থাপন ও পরিচালনা করতে লাইসেন্স নিতে হয়। আইন অনুসারে জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধের বিধান রয়েছে। তবে বাংলাদেশের বেশির ভাগ জেলায় অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম চলছে। ভাটায় জ্বালানি হিসেবে কাঠও ব্যবহার হচ্ছে। পত্রিকায় এ নিয়ে রিপোর্ট হয়েছে।

তিনি আরও বলেন, এ নিয়ে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। শুনানি শেষে আদালত এই রুল জারি করেছেন। আদেশে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব এবং পরিবেশ সচিবকে দেশের সব জেলা প্রশাসকদের কার্যকরী নির্দেশনা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category