• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

সখীপুরে প্রেমিক বিয়ে না করায় প্রেমিকার আত্মহত্যা

বিবর্তন ডেস্ক
Update : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
গাংনীতে বৃদ্ধের আত্মহত্যা
গাংনীতে বৃদ্ধের আত্মহত্যা

প্রেমিক বিয়ে করতে রাজী না হওয়ায় প্রেমিকা রিয়া আক্তার (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় নানার বাড়ী টাঙ্গাইলের সখীপুরের তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া বোয়ালী গ্রামের প্রবাসী রিপন মিয়ার মেয়ে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক এসআই মজিবর রহমান।

জানা গেছে, রিয়া আক্তার উপজেলার তক্তারচালা গ্রামে তার নানার বাড়ি থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করত। একই শ্রেণির এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর রিয়ার পরিবার সম্প্রতি অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। রিয়া তার প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দিলে ছেলেটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অভিমানে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category