• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-১

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-১
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-১

দ্রুতগামী যাত্রীবাহী লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক শাফিকুল ইসলাম(৩৫) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনীর গজাড়িয়া হেমায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহত শাফিকুল কুষ্টিয়ার ইবি থানার গোপালপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, লেগুনাটি যাত্রী নিয়ে হাটবোয়ালিয়া বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে শাফিকুল মোটর সাইকেল নিয়ে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন শাফিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
হেমায়েতপুর ক্যাম্প পুলিশের আইসি মাসুদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। দুর্ঘটনা কবলিত লেগুনা ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category