• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

মেহেরপুরে গণপ্রকৌশল দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
মেহেরপুরে গণপ্রকৌশল দিবস পালিত
মেহেরপুরে গণপ্রকৌশল দিবস পালিত

“টেকসই উন্নয়নে, নবায়নযোগ্য জ্বালানি” প্রতিপাদ্যে মেহেরপুরে গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মেহেরপুরে জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’র আয়োজিত শোভাযাত্রাটি শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে গিয়ে শেষ হয়। জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুর রহমান, ইলিয়াস খান, আব্দুল আলিমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category