• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে শহীদ রেজাউলের মৃত্যুবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
গাংনীতে শহীদ রেজাউলের মৃত্যুবার্ষিকী পালন
গাংনীতে শহীদ রেজাউলের মৃত্যুবার্ষিকী পালন

মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা শহীদ রেজাউল হকের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাস ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদ রেজাউল হকের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগ এ আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা সেচ্ছাসেবক লীগ এর আহবায়ক আবুল বাসার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক কমিশনার ও প্যানেল মেয়র নবীরউদ্দিন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ালিদ আল জাবির প্লাবন, গাংনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদ, আবীর হামজা, সাংগঠনিক সম্পাদক আবু আল বাসার, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, শহীদ রেজাউল হকের পরিবারের সদস্যসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুজ্জামান সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category