• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার মরদেহ উদ্ধার
কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা রোকসানা খানম (৫২) এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭নভেম্বর) সকালের দিকে হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া জিলা স্কুলের ইংরাজী বিভাগের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সে ভেড়ামারা সরকারি গালস স্কুলের সহকারী শিক্ষক মরহুম রওশন মাস্টার এর বড় মেয়ে।ও খন্দকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রোকসানা খানম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত রোকসানা খানমের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে চৌগাছা এলজিইডিতে চাকুরী করেন। নিহত শিক্ষিকা জিলা স্কুলে চাকুরী করেন এবং হাউজিং ডি ব্লকের বাড়ীর ৪র্থ তলার ২য় তলাতে একাই থাকতেন। এরই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা রাতে এসে টাকা পয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় ঐ শিক্ষিকা বাঁধা দিলে তাকে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করে পালিয়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সোমবার সকালের দিকে নিহতের ফুফী দরজা খুলে দেখে বাড়ী এলোমেলো, নিহতের রক্তাক্ত মরদে নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতের অধারে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে কি কারণে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তদন্ত চলছে তদন্ত শেষ হলে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category