• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে জেলহত্যা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
গাংনীতে জেলহত্যা দিবস পালিত
গাংনীতে জেলহত্যা দিবস পালিত

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। মোখলেছুর রহমান মুকুলের নিজ বাস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর নবীরুদ্দিন বিশ্বাস, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি ওয়ালিদ আল জাবির প্লাবন, গাংনী সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জাতীয় চার নেতাকে নির্মমভাবে জেলখানায় হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পরে নিহত চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম। জেলহত্যা দিবস পালন অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category