• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জেলা জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে জেলা জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মেহেরপুর জেলা শাখার সভাপতি ওমর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মো: আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জেলা শাখার সাধারণ সম্পাদক মীর্জা গালিব উজ্জ্বল, সাংস্কৃতিজন শামীম জাহাঙ্গীর সেন্টু, সাহিত্যজন আনোয়ারুল আয়ুব, শিক্ষক সাজেদুর রহমান সাজু, ইয়াসিন হাসান রুদ্র।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সঞ্চালনায় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুর মতিন, জাসদ নেতা মিয়াজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category