• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

গাংনীতে হিন্দু সম্প্রদায়ের গণ-অনশন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
গণ-অনশন
গাংনীতে হিন্দু সম্প্রদায়ের গণ-অনশন অনুষ্ঠিত

বিগত সংসদ নির্বাচনের পূর্বে সরকারের দেয়া সংখ্যালঘুদের স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের দাবীতে মেহেরপুরের গাংনীতে গণ-অনশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে গণ-অনশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা শাখা এ গণ-অনশনের আয়োজন করে।

গণ-অনশনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও অদ্যবদি সে প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই, এ দাবি পূরণ না করলে,আগামীতে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category