• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কবীর সুমনের গানের অনুমতি

বিবর্তন ডেস্ক
Update : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
কবীর সুমনের গানের অনুমতি
কবীর সুমনের গানের অনুমতি

জাতীয় জাদুঘরে আপত্তি থাকলেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলেছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে মহানগর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলেছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাদুঘর কেপিআই এলাকা। নিরাপত্তার কথা ভেবে সেখানে অনুমনতি দেওয়া হয়নি। আয়োজকরা পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে আমরা তা অনুমোদন করি।

ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমনের বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট এ গানের অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন সুমন।

উল্লেখ্য, জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category