• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

২৪ ঘন্টায় রের্কড ভেঙ্গে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
২৪ ঘন্টায় রের্কড ভেঙ্গে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
২৪ ঘন্টায় রের্কড ভেঙ্গে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রের্কড ভেঙ্গে দেশে সর্বোচ্চ মৃত্যু ৮ জন। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৬৫ জন। এই বছর আর একদিনে এত মৃত্যু দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৬৮ জন।  আর এই মাসে এখন পর্যন্ত  আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৯৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৯১৫ জন,আর বাকি ৭৮০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩ হাজার ২৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২০ হাজার ৫০৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category