• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

প্রবীণ রাজনীতিবিদ গোলাম রসুলের মায়ের ইন্তেকাল-দাফন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
প্রবীণ রাজনীতিবিদ গোলাম রসুলের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রবীণ রাজনীতিবিদ গোলাম রসুলের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মেহেরপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুলের মা জবেদা খাতুন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (৯ অক্টোবর) রাতে বার্ধক্যজনিত কারণে মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড পাড়ায় তাঁর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাবেক এমপি জয়নাল আবেদীন, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রকাশক আক্তার হোসেন রিন্টু, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, অ‍্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা ও দাফনে শরীক হন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৭ মেয়ে এবং নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category