• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সুগন্ধি কিনতে ৫ বিষয় মনে রাখা জরুরি

জীবনযাপন ডেস্ক
Update : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
সুগন্ধি
সুগন্ধি কিনতে ৫ বিষয় মনে রাখা জরুরি

সুগন্ধি কিনতে ৫টি বিষয় মনে রাখা জরুরি। সুগন্ধি যেমন আমাদের চনমনে রাখে দিনভর, তেমনি প্রকাশ করে ব্যক্তিত্বকেও। ঠকতে না চাইলে এবং ব্যবহারে স্বস্তি চাইলে কেনার আগে কিছু বিষয় বিবেচনা করে তবেই বেছে নেবেন সুগন্ধি।

১। সুগন্ধি কেনার আগে সিদ্ধান্ত নিন সেটা দৈনন্দিন ব্যবহারের জন্য কিনছেন, নাকি জমকালো অনুষ্ঠানে ব্যবহারের জন্য কিনছেন। অফিসে ব্যবহারের জন্য তুলনামূলক আরামদায়ক হালকা সুগন্ধি বেছে নিন। কড়া গন্ধের সুগন্ধি বাছুন যদি পার্টিতে ব্যবহারের জন্য কিনতে চান তাহলে।

২। আবহাওয়ার কথা মাথায় রেখে কিনবেন সুগন্ধি। তীব্র গরমের সময় ফুলের সৌরভযুক্ত সুগন্ধির বদলে বেছে নিন লেবু বা সাইট্রাস সুগন্ধি। এটি আপনাকে গরমেও রাখবে ফ্রেশ।

৩। কোনও সুগন্ধি প্রথমবারের মতো কিনলে প্রথমে রোল অন কিনুন। সেটা ব্যবহারে স্বস্তি পেলে তবেই কিনুন বড় বোতল।

৪। কেনার আগে যাচাই করার জন্য শুধু কবজিতে লাগাবেন না। ঘাড়ের পেছনের অংশে লাগান। জায়গাভেদে বদলে যেতে পারে ঘ্রাণ।

৫। স্প্রে সুগন্ধির চাইতে তরল সুগন্ধি কেনা ভালো। এতে সুবাস দীর্ঘস্থায়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category