• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন(১৮) এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন গাংনী উপজেলার মহাম্মপুর গ্রামের পশ্চিম পাড়ার রাহাতুল হকের ছেলে ও গাংনী পাইলট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এসময় তার মোটরসাইকেলের পিছনে বসে থাকা হাড়াভাঙ্গা গ্রামের কাবের উদ্দিনের ছেলে পারভেজ হোসেন (১৭) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়,ইমন হাড়াভাঙ্গা গ্রামের তার মামা তৌহিদুল ইসলামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়।পথে মধ্যে সাহেবনগর-হাড়াভাঙ্গা সড়কে পৌঁছলে হঠাৎ একটি শিয়াল সড়কে উঠে পড়ে।

এসময় শিয়ালটিকে বাঁচাতে ইমন তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মানজুরুল ইসলামের ইলেকট্রনিক দোকানের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বালিয়াঘাট গ্রামে পৌছুলে তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category