• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যসহ নাশকতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী ড.তারিক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আতাউর রহমান বলেন, সকলের মনে রাখা দরকার বিএনপি যখনই জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তখন দেশবিরোধী সকল অপশক্তি এক হয়ে দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। তিনি সমাজের সুশীল সমাজসহ সকল পেশাজীবি এবং জনগনকে সকল দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান৷এছাড়াও তিনি ভারতীয় আগ্রাসনসহ অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর কয়েকমাস না যাইতেই একটি নির্দিষ্ট জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নাশকতা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়াসহ বিভিন্ন নৈরাজ্যের সৃষ্টি করছে। সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চলছে। এছাড়া সাবেক ছাত্রনেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাসায় হামলার পরিকল্পনাও করেছিল ঐ ফ্যাসিবাদী শক্তি।

তিনি আরও বলেন, ঐ পতিত শক্তি এমন একটি দল যারা ৩০০ এমপিসহ সকল মন্ত্রী ও পালিয়ে গেছে এই দেশ থেকে এমনকি মসজিদের ঈমামকে পর্যন্ত পালিয়ে যেতে হয় তাদের দেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য। যারা দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতা এবং আগুন দিচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনসহ সরকারের কাছে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category