• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন
যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের প্রতিটি এলাকায় সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিজিবির টহলের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানালেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের মুজিবনগর বিওপি ক্যাম্পের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। সীমান্তের প্রতিটি এলাকা ২৪ ঘণ্টা নজরদারির আওতায় রাখা হয়েছে। কোনো এলাকাকে কম বা বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। সব সীমান্তেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তের দেড়শ গজের মধ্যে তিন ফুটের বেশি উচ্চতার ফসল উৎপাদন করতে দেওয়া হবে না। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার কৃষকদের সচেতন করা হচ্ছে। কারণ, নির্ধারিত সীমার মধ্যে উঁচু ফসল থাকলে সীমান্তের নিরাপত্তা ও নজরদারিতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সীমান্তের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category