• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার
মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। গেল রাত ১ টার দিকে হযরত আলীর মার্কেটের সামনে থেকে ৩টি এবং বুধবার ভোর ৬ টার দিকে বোলতলা ব্রিজের উপর থেকে ৩ টি ককটেল উদ্ধার করে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সাথে ‘‘জয় বাংল” লেখা চিরকুট জব্দ করা হয়েছে।

জানা গেছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়া। ককটেলের সাথে উপরে সাদা কাগজে ‘‘জয় বাংলা’’ লেখা একটি চিরকুট লাগানো ছিল। তেঁতুলবাড়ীয়া বিবিজি ক্যাম্প ও গাংনী থানা পুলিশের ঘটনাস্থলে গিয়ে ৩টি ককটেল ও চিরকুট উদ্ধার করে।

এদিকে ভোরে তেঁতুলবাড়ীয়া গ্রামের বোলতলা ব্রিজের উপরে ককটেলের পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। একই গ্রামের পৃথক দুটি স্থান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর জন্য ককটেলগুলো রেখেছে দুর্বৃত্তরা। নাশকতাকারীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিমের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category