• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের পাঁচ দিন পর জীবননগরে ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে

গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন
গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলার কাঁচাবাজার মসজিদের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। নামাজ শেষে মসজিদ কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গাংনী বাজার জামে মসজিদ ও গাংনী কাঁচাবাজার মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।

গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হাজী এনামুল হোসেন, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, কাঁচাবাজার মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর নবির উদ্দিন, বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category