মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিবর্তন প্রতিবেদক:
Update :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
Share
মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বালতির পানিতে ঢুবে পলাশ আহমেদ (১১) মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা তিনটার দিকে নিজ বাড়িতেই টিউবওয়েলের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির প্রতিবেশি চাচা ইপিয়ার হোসেন জানান, বাচ্চাটি বাগির উঠানে খেলা খেলছিলো আর তার মা পপি খাতুন গরুর গোসল করিয়ে বাড়ির পাশে বাঁধতে যায়। মায়ের অগোচরেই বাচ্চাটি বালতিতে রাখা পানিতে উপুড় হয়ে পড়ে যায। পরে মা বাচ্চাটিকে দেখে বালতির ভিতর থেকে তুলে নেয়। কিন্তু বাচ্চা স্বাভাবিক না হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোহেল রানা, বাচ্চাটিকে তার স্বজনরা সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বাচ্চাটি হাসাপাতালে আসার অনেক আগেই মৃত্যু বরণ করেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। খোঁজ খবর নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।