• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পায়নি: এমপি নাজমুল হুদা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পায়নি: এমপি নাজমুল হুদা
অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পায়নি: এমপি নাজমুল হুদা

অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পাননি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে যান তিনি।

উপজেলা পরিষদে অবস্থিত সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, গাংনী সাব-রেজিষ্ট্রি অফিসে জমি ক্রয়-বিক্রয়ে মহুরার কর্তৃক বাড়তি তিন হাজার টাকা নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছিলো ভুক্তোভোগীরা। সেই অভিযোগের ভিত্তিতে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন করেছি, কিন্তু আজ বাড়তি টাকা নেওয়ার অভিযোগের কোন সত্যতা পায়নি। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস, গাংনী উপজেলা জামায়াতের আমীর মোঃ রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর আহসানুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম, জিলুর রহমান, সাইফুল্লাহ এবং এনসিপি নেতা আমির হামজাসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category