• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি গাংনীর দুই সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই
গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই

মেহেরপুরের গাংনীর বামন্দি-দেবীপুর সড়কে ছিনতাইয়ের শিকার দুই মাছ ব্যবসায়ী। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের বামন্দি পুলিশ ক্যাম্পের অদুরে একটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ফজরের আজানের পর মাছ ধরতে যাওয়ার পথে সড়কের উপর বাঁশ ফেলে তাদের গতিরোধ করে ৬ থেকে ৭ জনের ছিনতাইকারী একটি দল। পরে ধারালো অস্ত্র ও লাঠির ভয় দেখিয়ে তাদের মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় দুটি পাখিভ্যানসহ, দুই জনের কাছে থাকা ৬ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ ঘটনায় সড়কে রাত ও ভোরে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category