• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে নিহতের কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মধ্যবয়সী নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মধ্যবয়সী নারীর মৃত্যু
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মধ্যবয়সী নারীর মৃত্যু

রান্নার কাঠ সংগ্রহ করতে গিয়ে মেহেরপুর বারাদী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদা খাতুন (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রশিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের আলী মোহাম্মদের স্ত্রী।
বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান- আলী মোহাম্মদ পেশায় একজন কাঠ মিস্ত্রি। তিনি মোমিনপুর গ্রামের বারাদী বাজার এলাকায় একটি সরকারি খাস জমিতে বসবাস করেন ও বাজারের একটি ফার্নিচারের দোকানে মিস্ত্রির কাজ করেন। আজ ভোরে রান্নার কাঠ যোগাড় করতে তার স্ত্রী রশিদা খাতুন ওই ফার্নিচারের দোকানের পাশে যায়। এসময় রশিদা খাতুন বৈদ্যুতিক তার হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মসজিদ থেকে মুসল্লিরা বাড়ি ফেরার পথে তার লাশ দেখে বাড়িতে খবর দেন।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে বারাদি আইসি ক্যাম্প পুলিশ সেখানে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category