• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়নের সদস্যদের তাৎক্ষণিক ও জোরালো পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসলে সামন্তা বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফের ওই অপচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

মহেশপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে থেকে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন কিংবা অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category