• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ঝিনাইদহে সুইট হোটেল এন্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬
ঝিনাইদহে সুইট হোটেল এন্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা
ঝিনাইদহে সুইট হোটেল এন্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুইট হোটেল এন্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।বুধবার (২২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন।

অভিযানে কাঁচা মাছ ও মাংসের সাথে বাসি গ্রিল ফ্রিজে সংরক্ষণ, দই ও রস মালাইয়ের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, ওজন ইত্যাদি উল্লেখ না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারা মোতাবেক ২ (দুই) লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় জব্দকৃত বাসি গ্রিল, মুরগী ও দইসহ অন্যান্য খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ এবং সংশ্লিষ্ট কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category