• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন ডেস্ক:
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন কার্যকর বাস্তবায়ন এবং ধূমপানমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) বনানীতে বিআরটিএ ভবনে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্) ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) এ আয়োজন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান। অনুষ্ঠানে বিআরটিএর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জনে গণপরিবহন খাতে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিকল্প নেই। তারা বলেন, গণপরিবহন ও টার্মিনালগুলোতে আইন বাস্তবায়নের মাধ্যমে যাত্রী, চালক, সহকারী এবং সাধারণ মানুষকে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। সভায় ধূমপানমুক্ত পরিবহন ম্যানুয়াল প্রণয়ন, বিআরটিএ সেবা অ্যাপে তামাক নিয়ন্ত্রণ বিষয় অন্তর্ভুক্ত করা, সকল গণপরিবহনে ধূমপানমুক্ত সাইনেজ স্থাপন, ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট (ফরম-২) হালনাগাদ, বিআরটিএর ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক বার্তা সংযোজন এবং ডিজিটাল মনিটরিং ও ড্রাইভার সম্পৃক্তকরণ ব্যবস্থা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ডাস্-এর পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category