• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

প্রসেনজিৎ-ঋতুপর্ণা নভেম্বরে বসবেন বিয়ের পিঁড়িতে

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
প্রসেনজিৎ-ঋতুপর্ণা নভেম্বরে বসবেন বিয়ের পিঁড়িতে
প্রসেনজিৎ-ঋতুপর্ণা নভেম্বরে বসবেন বিয়ের পিঁড়িতে

আগামী নভেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ। এক হতে যাচ্ছে চার হাত। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। তবে বাস্তবে নয়, বিয়েটা হবে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সম্রাট শর্মা পরিচালিত এই সিনেমার অ্যানিমেটিক টিজার। যেখানে শোনা যাচ্ছে ‘বাবা আসছে নতুন সিনেমা, আসছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।

ইতোপূর্বে এই ছবির প্রচারের জন্য নায়ক প্রসেনজিৎ একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তিনি বিয়ে সেরে ফেলার কথা বলছেন। অন্যদিকে ঋতুপর্ণাকে বলতে শোনা গেছে, ‘ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন আবার বিয়ে?’

এই সিনেমাটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সঙ্গে আরো দুইজনকে এই সিনেমায় দেখা যেতে পারে, টলিউডে এমনটাই গুঞ্জন রয়েছে। চলতি বছরের ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category