• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ-ইনের ব্যার্থ চেষ্টা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ-ইনের ব্যার্থ চেষ্টা
গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ-ইনের ব্যার্থ চেষ্টা

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ-ইন করেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ব্যার্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে সহড়াতলা গ্রামের সীমান্ত থেকে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী মাঠে সহড়তলা সীমান্ত দিয়ে নারী পুরুষসহ ১০ জন প্রবেশ করে। ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা শহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এসময় নারীসহ ১০ জন ভারতীয় কাটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সুত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category