• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

মেহেরপুরের গাংনীর আড়পাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডিত খোরশেদ আলম আড়পাড়া বাজারের আরিফুল ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাব ডিলার। মুল ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে তা কৃষকদের মাঝে বিতরণ না করে কৃত্তিম সংকট সৃষ্টি করেছেন। বুধবার সে গাংনী থেকে সার উত্তোলন করে অন্যত্র মজুদ করার সময় স্থানীয়দের নজরে আসে। বিষয়টি কৃষি অফিসারকে জানানো হলে তিনি সরেজমিন পরিদর্শন করেন ও বিভিন্ন কাগজপত্র যাচাই করে নানা অসঙ্গতি পান।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ভ্রাম্যমান আদালতে কৃষি বিপনন আইন২০১৮ এর ১৯(৯) ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।

একই সময়ে অনুমোদন বিহীন কীটনাশক রাখায় কৃষি অফিস সমস্ত কীটনাশক জব্দ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category