• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে বিসিআইসি সার ডিলারকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
মুজিবনগরে বিসিআইসি সার ডিলারকে জরিমানা
মুজিবনগরে বিসিআইসি সার ডিলারকে জরিমানা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরাপুর বাজার এলাকায় চাষীদের কাছে সার না দিয়ে গোপনে ব্যবসায়ীদের কাছে বিক্রিকালে ৪০ বস্তা সার আটকে দেয় এলাকাবাসী। সার পাচারের অপচেষ্টার অভিযোগে দারিয়াপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ফয়সাল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ভরা মৌসূমেই সরকারি নায্য মূল্যে সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আজ দুপুরে ফয়সাল টেড্রার্সের গুদাম থেকে গাড়ী ভর্তি করে ২০ বস্তা টিএসপি এবং ২০ বস্তা ইউরিয়া সার পাচার করা হচ্ছিল। এমন অভিযোগে সার ভর্তি গাড়ী আটকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সার পাচারের দায়ে ফয়সাল ট্রেডার্সের মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা জানান, স্থানীয়দের জব্দকৃত ৪০ বস্তা সার ডিলারের গুদামে ফেরত দেওয়া হয়েছে। যা কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category