• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

হাসিনা না থাকলেও তার নিয়মই বহাল রয়েছে- অ্যাডভোকেট শাকিল আহমাদ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১ জুন, ২০২৬
হাসিনা না থাকলেও তার নিয়মই বহাল রয়েছে- অ্যাডভোকেট শাকিল আহমাদ
হাসিনা না থাকলেও তার নিয়মই বহাল রয়েছে- অ্যাডভোকেট শাকিল আহমাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার আমলের নানা অনিয়ম এখনো বহাল রয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামী সেই পুরোনো ব্যবস্থাকেই টিকিয়ে রেখেছে। সম্প্রতি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এ বিষয়ে জামায়াত কোনো অবস্থান নিচ্ছে না। বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ধরনের সমঝোতা রয়েছে কি না, জনগণের মধ্যে সে প্রশ্ন দেখা দিয়েছে। আজ সোমবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার পশু হাসপাতাল সংলগ্ন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী একটি চক্র হিসেবে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা দেশের জনগণকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বন্দি রাখতে চেয়েছে এবং এখনও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু জনগণের অধিকার নিশ্চিত করার জন্যই আন্দোলনে অংশ নিতে হয়েছে। গত এক বছরে বিভিন্ন দপ্তরে প্রায় দুই কোটি টাকার অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। তিনি আরো বলেন, বিদেশি সংস্থার সহায়তায় এ বছর ২৫টি গরু কোরবানি দেওয়া হয়েছে এবং প্রায় ২ হাজার ২০০ মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। এছাড়া কোরবানির ঈদের আগে গাংনীতে ১০ লাখ টাকার একটি বরাদ্দ এসেছে। ওই অর্থ কার কাছে এবং কীভাবে পৌঁছেছে, সে বিষয়ে জামায়াতে ইসলামীর এমপির কাছে জবাব দাবি করছি। অনুষ্ঠানে এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী সবুজ রানার সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী আরিফ খান, জেলা সদস্য আমির হামজা, শামিম আহমেদ আজমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপি ও জামায়াত ইসলামের ৩০ জন কর্মী সমর্থক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category