• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

সুজনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সুজনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন
সুজনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মেহেরপুর জেলা শাখার সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন। আকষ্মিকভাবে তার এই পদত্যাগের ঘটনায় বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত থাকা এই সংগঠক হঠাৎ কেন দায়িত্ব ছাড়লেন? তা নিয়ে নাগরিক সমাজ ও বিভিন্ন মহলে কৌতূহল দেখা দিয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে গাংনী উপজেলা পর্যায়ে সুজনের কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির সঙ্গে যুক্ত হন সৈয়দ জাকির হোসেন। পরবর্তীতে তিনি গাংনী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে জেলা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় সুনামের সহিত কাজ করার ফলে সভাপতির দায়িত্ব পান।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমালোচনামূলক বক্তব্য ও নাগরিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয়ভাবে আলোচিত ছিলেন।
মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও নানাবিধ প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে জানান, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রমে আগের মতো সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

তাই সংগঠনের স্বার্থে তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি সুজনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনাও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category