• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ’এশিয়া পোস্ট’র উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১১ মে, ২০২৬
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ’এশিয়া পোস্ট’র উদ্বোধন
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ’এশিয়া পোস্ট’র উদ্বোধন

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ও কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়।

‘এশিয়া পোস্ট’ এর জেলা প্রতিনিধি সাংবাদিক খান মাহমুদ আল রাফি’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সজ্জাদ।

এসময় তিনি বলেন, যে এশিয়া পোস্ট এর আজকে যাত্রা শুরু হয়েছে সে এশিয়া পোষ্ট বাংলাদেশের একটি প্রথমসারির দৈনিকে রুপান্তরিত হবে। এশিয়া পোস্টের মাধ্যমে মেহেরপুরসহ সারা দেশের সমস্যা-সম্ভাবনার কথা উঠে আসবে এবং এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এশিয়া পোস্ট কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে নয়, বরং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জজ কোর্টের বিপি এডভোকেট নজরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলামিন বকুল, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।

​এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ, ড. প্রকৌঃ মোঃ শামিম হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মোহাম্মদ রাব্বি, অ্যাড. মোখলেসুর রহমান স্বপন, জাসাস সভাপতি বাকা বিল্লাহ, মেহেরপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে জামায়াত ইসলামী নেতা আব্দুল জব্বার, সিপিপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category