• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিএনপি নেতার উদ্যোগে গ্রামের রাস্তা মেরামত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৯ মে, ২০২৬
গাংনীতে বিএনপি নেতার উদ্যোগে গ্রামের রাস্তা মেরামত
গাংনীতে বিএনপি নেতার উদ্যোগে গ্রামের রাস্তা মেরামত

মেহেরপুরের গাংনীর রাইপুর শিমুলতলা বিলপাড়ায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সম্পুর্ণ চলাচলের অযোগ্য। এ রাস্তায় চলাচলকারী জনগনকে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের ভোগান্তি কমাতে উদ্যোগ নেন রাইপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বাজারের আকলিমা ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী আলামিন হোসেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় স্কুল শিক্ষক মইনুল হোসেন বলেন, দীর্ঘদিন যাবত আমাদের চলাচলের এ রাস্তাটির কোন সংস্কার হয়নি। এলাকার যে সকল জনপ্রতিনিধির রয়েছেন তারাও বেশ উদাসীন। রাস্তায় চলাচলকারী যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আলামিন নিজ উদ্যোগে যে রাস্তাটি মেরামত করলেন এতে জনগনের অনেক উপকার হলো। এখন আর অন্য পথে ঘুরে বাজারে আসতে হবে না। একই কথা জানালেন কড়–ইগাছি গ্রামের ব্যবসায়ি রফিকুল ইসলাম।

শিমুলতলা গ্রামের কৃষক রবজেল হোসেন বলেন, রাস্তাটি ভাঙ্গাচোরা ও গর্তের সৃষ্টি হওয়ায় মাঠের ফসল ঘরে তোলা যেতো না। বিভিন্ন ধরনের পরিবহনের ক্ষয়ক্ষতি হবার ভয়ে কেও এ রাস্তায় ফসল পরিবহন করতে চাইতো না। এখন রাস্তাটি মেরামত করায় মাঠের ফসল তোলা সহজ হবে।

রাইপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আকলিমা ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী আলামিন জানান, এই রাস্তাটি মেম্বার চেয়ারম্যানদের চোখে পড়ে না। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দেখে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়া হয়। সম্পুর্ণ নিজস্ব অর্থায়নে এ কাজটি করা হয়েছে। আগামীতে এ ইউনিয়নের অন্যান্য গ্রামের রাস্তাগুলিও মেরামত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category