• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকালে মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডক্টর শহীদ সামসুজ্জোহা পাকে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সরকার গণভোটের রায় অস্বীকার করতে পারে না। জাতীয় নির্বাচনে প্রাপ্ত আসনের হিসাব দেখিয়ে জনগণের সরাসরি রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে।

বক্তারা দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা দেশের মানুষের স্পষ্ট মতামতের প্রতিফলন। এই রায় কোনো দয়া-দাক্ষিণ্য নয়, এটি জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন।

বক্তারা আরও বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের লক্ষ্যেই মানুষ আত্মত্যাগ করেছে। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ‘জুলাই সনদ’ প্রণীত হয় এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল নিজেদের অনুকূলে এলে তা মেনে নেওয়া হবে, আর গণভোটের ফল উপেক্ষা করা হবে-এ ধরনের দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়। দেশে আর কোনো সংঘাত বা রক্তক্ষয় দেখতে চায় না জনগণ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, পৌরসভার আমির সোহেল রানাসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category