• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও জ্বালানি তেলের সংকট ও বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনা বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘন্টা ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভায় সাংবাদিকরা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণে অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে কিভাবে জনভোগান্তি বাড়ছে সেটা তুলে ধরেন। এ ছাড়া শিক্ষা খাতে অরাজকতা, কোচিং ও প্রাইভেট বাণিজ্যের বিস্তার এবং কিছু শিক্ষকের অনলাইন জুয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম সঞ্চালনা করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যার সমাধানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category