• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সওজ’র সাবেক নির্বাহী প্রকৌশলী গাংনীর সেই আবু হেনা স্ত্রীসহ কারাগারে ঝিনাইদহে ফিলিং স্টেশনে উল্টো পথে তেল নিতে গিয়ে মারধরের শিকার ইউপি চেয়ারম্যান মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১ গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা মেহেরপুর শিশু পরিবারে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে: আইনমন্ত্রী রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত পারিবারিক কলহ: বউয়ের মায়ের কামড়ে হাসপাতালে স্বামীর মা

মেহেরপুর শিশু পরিবারে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
মেহেরপুর শিশু পরিবারে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন
মেহেরপুর শিশু পরিবারে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন

সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে মেহেরপুরে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। আজ রবিবার সকালে সরকারি শিশু পরিবার চত্বরে সকল শিশুদের নিয়ে কেক কেটে এক যুগপূর্তি উদযাপন করা হয়।

এ সময় যমুনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রামিজ আহসান সহ সরকারি শিশু পরিবারের শিক্ষক ও শিশুরা সেখানে উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে যমুনা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে আনন্দে মেতে ওঠে শিশুরা।

বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের শুরু থেকেই সংবাদ প্রচারে ছিল ব্যতিক্রম এবং প্রশংসনীয়। রাষ্ট্র এবং সমাজের সত্য এবং সঠিক বিষয়গুলো সংবাদের মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরেছে যমুনা টেলিভিশন। আগামীতেও সুন্দর এবং ন্যায় নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ যমুনা টেলিভিশন পরিবেশন করবে এমনটাই প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category