• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত
রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত

সদর উপজেলার শ্যামপুর গ্রামে বাড়ির সামনের রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী স্বপন নামের একজনের হামলায় মা ও মেয়ে আহত হয়েছে। আহতরা হলেন, শ্যামপুর মীরপাড়ার মীর সামসুল হকের স্ত্রী গুলনাহার বেগম ও মেয়ে রাজিয়া সুলতানা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ছেন।

আহত গুলনাহার বেগম জানান, সকাল নিজ বাড়ির সামনের রাস্তায় মটর দিয়ে পানি দেওয়ার সময় প্রতিবেশী আনারুলের ছেলে স্বপন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে পানি গায়ে পড়েছে বলে অভিযোগ তুলে। এসময় তার সাথে কথা-কাটাকাটি হলে স্বপন ও তার পরিবার লোকজন আমাকে ও আমার মেয়ের হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। পরে গ্রামের লোকজন আহত অবস্থায় মা ও মেয়ে কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এবিষয়ে স্বপন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, চলাচলের রাস্তায় রাজিয়ার মা পানি দিচ্ছিল। আমি তাকে বারবার নিষেধ করার পরও তিনি কোন কর্ণপাত করেনি। এসময় তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজিয়া আমাকে পায়ের সেন্ডেল দিয়ে ও পরে কাঠের বাটাম দিয়ে মারে এসময় আমি তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর বলেন, আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category