• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ভাল লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ ও হতে হবে: উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ভাল লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ ও হতে হবে: উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন
ভাল লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ ও হতে হবে: উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন

এ প্লাস বা ভাল রেজাল্ট করলে চলবে না পাশাপাশি ভাল মানুষ ও হতে হবে। বাবা মা, সমাজ ও রাস্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে। একজন ভাল ছাত্রের চেয়ে ও বেশী প্রয়োজন ভাল ও দায়িত্বশীল মানুষ হওয়া বলে মন্তব্য করেছেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন। বৃহষ্পতিবার (২ এপ্রিল) দুপুরে মেহেরপুরের গাংনীতে সন্ধানী স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

মতবিনিময় সভায় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান বিশ্বাস ও সন্ধানী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহনাজ পারভিন সুমী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের কলেজ শাখার একাডেমিক প্রধান রাজু আহমেদ৷

প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন বলেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে একশ্রেণীর শিক্ষার্থী তার শিক্ষকদেরকে সম্মান করেন না যা খুবই উদ্বেগের বিষয়। একজন শিক্ষক শুধু তার দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে অন্যের সন্তানকে ভালভাবে মানুষ করার জন্য বকাবকি করেন বা পড়ালেখায় চাপ প্রয়োগ করেন। কিন্তু একশ্রেণীর অভিভাবক ও শিক্ষার্থী এ বিষয়ে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন যা অনভিপ্রেত। শিক্ষার্থীরা শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেবে। শিক্ষার্থীদের শুধু ভাল রেজাল্টের দিকে মনোযোগ না দিয়ে প্রতিটা বিষয়ে বেসিক নলেজ তৈরির উপর গুরুত্ব দিতে হবে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একেবারেই কম পাশের হারের কথা উল্লেখ করে বলেন, বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভাল করলেও ইংরেজি বিষয়ে নুন্যতম পাশ নম্বর না পাওয়ায় পরীক্ষায় অকৃতকার্য হয়ে থাকে। এছাড়া ভর্তি পরীক্ষায় খাতার টপশীটে বিভিন্ন ভুলের কথা উল্লেখ করেন তিনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি দেশের ভিতরে যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি গুরুত্ব দিতে বলেন। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে হবে।

আলোচনা সভায় উচ্চ শিক্ষা ও দেশে বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা ও অসুবিধা নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category